ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, সকাল ৮ টায় স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ অজ্ঞাত পরিচয়ের ঐ যুবকের মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে রাতের যে কোন এক সময় খুনিরা তাকে হত্যার পর মাথা ছাড়া দেহটি এখানে ফেলে রেখে যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

