প্রেম করেই বিয়ে: পরে জানা গেল স্ত্রী একজন ছেলে!

বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার ঘটনা থেকে জানা গেছে, নারুয়াবিলা গ্রামে  একটি বিরল ঘটনা ঘটেছে। একজন তরুণ যে আসলে মেয়ে রূপী ছেলে।সে অপর একটি ছেলের সাথে কথা বলে তার প্রেমে পড়ে যায়। অপর দিকের তরুণটি জানতই না যে তার প্রেমিকা আসলে একজন পুরুষ।জানা গেছে দুই জন তরুণই এক গ্রামের বাসিন্দা। তরুণী ভেবে ছেলেটির সাথে কথা বলতে থাকে ওই তরুণ একসময় তাদের প্রেম হয় ও তারপর উভয়ের মধ্যে বিয়েও হয়ে যায়। বিয়ের ১৮ দিন পর ‌ আসল সত্য প্রকাশ পাই।অপর তরুণ জানতে পারে যে তার বিবাহিত স্ত্রী আসলে একজন ছেলে।

এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রতারণা করা তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মেয়ে রূপী সেই ছেলেটি নিজেকে মেয়ে ভেবেই এই ঘটনা ঘটিয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে বিবাহিত তরুণটির সত্য জানতে ১৮ দিন লেগে গেলো কেন? বিয়ের পরের রাতেই তিনি কেন সত্য উন্মোচিত করতে পারলেন না যে তার স্ত্রী আদতে একজন পুরুষ! এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি মশকরা চলছে।

লিঙ্গ পরিবর্তনের বিষয়টা আমাদের ভারতীয় সমাজে এখন সাধারণভাবেই গ্রহণ করা হয়। হোমো সেক্সুয়াল বা ‘গে’ কে খারাপ চোখে দেখা হয় না। তবে খারাপ লাগে তখনই যখন এই বিষয়টিকে কেউ প্রতারণার কাজে ব্যবহার করে।