কয়ালবাড়ি জামে মসজিদ থেকে জামায়াতের ৪৬ নেতাকর্মী আটক: থানায় মামলা

ভাঙ্গার আলো ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় সাবেক জেলা আমির ও বর্তমান আঞ্চলিক সহকারি মো: দেলোয়ার হোসেন এবং উপজেলা ভাইস্ চেয়ারম্যান ও জামায়াতের আমির মো: সরোয়ার হোসাইন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৪৬ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে কিছু জিহাদী বইও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: ১। ফরিদপুর জেলার জামায়াতের সাবেক আমির ও বর্তমান আঞ্চলিক সহকারি সোনামুয়ী গ্রামের মৃত: আনোয়ার হোসেন এর পুত্র মো: দেলোয়ার হোসেন (৬৫), ২। উপজেলা ভাইস্ চেয়ারম্যান ও জামায়াতের আমির পাঁচকুল গ্রামের মো: জয়নাল খানের পুত্র মো: সরোয়ার হোসাইন (৬০), ৩। চান্দ্রা ইউপি আমির দিঘলকান্দা গ্রামের মৃত: মুন্সি দলিল উদ্দিন মিয়ার পুত্র দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফতাব উদ্দিন মিয়া (৬৪), ৪। চান্দ্রা ইউপি সেক্রেটারি সলিলদিয়া গ্রামের মৃত: আব্দুস ছাত্তার মুন্সির পুত্র আব্দুস সালাম মুন্সি (৬৫), ৫। জামায়াতের রোকন খাপুরা গ্রামের মৃত: ফজলুর রহমান মিয়ার পুত্র এনায়েত হোসেন (৫১), ৬। সোনামুয়ী গ্রামের মো: রফিক হাওলাদারের পুত্র মো: রিপন হাওলাদার (২৮), ৭। একই গ্রামের মৃত: গনি মাতুব্বরের পুত্র মো: জিন্নাত আলী (৫৩), ৮। উপজেলা জামায়াতের সেক্রেটারি মৃত: আব্দুল লতিফ খানের পুত্র রোকন উদ্দিন খান (৬৭), ৯। মো: ফজলুল হক মাতুব্বরের পুত্র জাহাঙ্গীর হোসেন (৪০), ১০। মৃত: সামছুদ্দিন আহম্মেদের পুত্র সাফায়েত হোসেন আজাদ (৪২), ১১। মো: মহিউদ্দিন আহম্মেদের পুত্র রকিবুল হাসান মাসুম (৩২), ১২। জামায়াতের রোকন মৃত: মনির উদ্দিন তালুকদারের পুত্র মো: আক্তার উদ্দিন তালুকদার (৫৩), ১৩। হাজী খবির উদ্দিন মুন্সির পুত্র মো: মিজানুর রহমান (৪২), ১৪। মৃত: কালু মাতুব্বরের পুত্র ফজলুল হক (৬৫), ১৫। সিংগারডাক গ্রামের মৃত: ইছাহাক চৌধুরীর পুত্র সিরাজুল হক চৌধুরী (৬৫), ১৬। মৃত: ফজলুল হকের পুত্র মো: আলমগীর হোসেন (৪৭), ১৭। জামায়াতের রোকন মৃত: আলেম মোল্লার পুত্র মো: মজিবর রহমান মোল্লা (৬০), ১৮। মৃত: আলেম মোল্লার পুত্র মো: আইয়ুব আলী মোল্লা (৬২), ১৯। তুজারপুর গ্রামের মৃত: জয়নাল খানের পুত্র মো: আজিম খান (৬৫), ২০। মৃত: আজিজ উদ্দিন মোল্লার পুত্র হাজী নুরুল হক মোল্লা (৭৫), ২১। মৃত: আবুল হাসেম মাতুব্বরের পুত্র মো: আলী হোসেন (৬৩), ২২। মৃত: আব্দুল হাকিম মুন্সির পুত্র আরিফুজ্জামান (৪২), ২৩। মৃত: ছয়জুদ্দিন মাতুব্বরের পুত্র তুজারপুর ইউপি জামায়াতের আমির ফজলুর রহমান (৬৫), ২৪। পাঁচকুল গ্রামের মৃত: ইউসুফ মুন্সির পুত্র নাসির উদ্দিন (৪৫), ২৫। মকরমপট্টি গ্রামের মুন্সি আব্দুল বারির পুত্র কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু জাফর (৪৮), ২৬। ব্রাম্মনপাড়া গ্রামের মৃত: মৌলভী আনিচ উদ্দিনের পুত্র মহিউদ্দিন আহম্মেদ (৭০), ২৭। পাঁচকুল গ্রামের আবু তাহের শেখের পুত্র মিজানুর রহমান (৩৫), ২৮। দুয়াইর গ্রামের আ: সালাম শেখের পুত্র উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম (৩৮), ২৯। দিঘলকান্দা গ্রামের মো: আশরাফ শেখের পুত্র মো: রিপন শেখ (২৯), ৩০। পীরেরচর গ্রামের মো: সেকেন্দার মাতুব্বরের পুত্র মো: রাইসুল ইসলাম (৩০), ৩১। বালিয়াডাঙ্গী গ্রামের মুন্সি নুর আহম্মেদ মোল্লার পুত্র মো: রোমান উল্লাহ (৫০), ৩২। মৃত: ইরফান উদ্দিন মোল্লার পুত্র জামায়াতের রোকন রইচ উদ্দিন (৬০), ৩৩। সলিলদিয়া গ্রামের মোহাম্মাদ মোল্লার পুত্র মহিউদ্দিন আহম্মেদ (৩৯), ৩৪। রশিবপুরা গ্রামের হাজী আ: রাজ্জাক খলিফার পুত্র মাহামুদুল হক বাহার (৩৮), ৩৫। বালিয়াডাঙ্গী গ্রামের মৃত: বশির উদ্দিন মোল্লার পুত্র জামায়াতের রোকন তৈয়ব আলী মোল্লা (৫১), ৩৬। চান্দ্রা বাজার গ্রামের আয়নাল ফকিরের পুত্র আহম্মেদ আলী (৪০), ৩৭। ব্রাম্মনপাড়া গ্রামের মৃত: হাজী আনিচ উদ্দিনের পুত্র কহিনুর মিয়া (৬৫), ৩৮। একই গ্রামের কহিনুর মিয়ার পুত্র মো: সুমন হোসেন (২২), ৩৯। পুকুরপাড় গ্রামের আ: সালাম হাওলাদারের পুত্র মো: আ: রশিদ হাওলাদার রাশেদ (৫৮), ৪০। চান্দ্রা বাজার গ্রামের মো: আব্দুর রশিদ মোল্লার পুত্র ওহিদুল ইসলাম (২৮), ৪১। দেওড়া গ্রামের মৃত: মুন্সি মেহের আলী হাওলাদারের পুত্র ভরিলহাট দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন (৭০), ৪২। চান্দ্রা বাজার গ্রামের মৃত: কদম আলী মোল্লার পুত্র হাজী আ: রশিদ মোল্লা (৬৫), ৪৩। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ছিটকীবাড়ি গ্রামের মৃত: আ: সাত্তার শেখের পুত্র মো: আব্দুস সালাম (৪৮), ৪৪। মাদারীপুর জেলার ডাসা থানার ধুলগ্রামের সৈয়দ আলী হাওলাদারের পুত্র মো: বিল্লাল হাওলাদার (৩২), ৪৫। শিবচর থানার আর্য দত্তপাড়া (বেপারীকান্দা) গ্রামের আ: মোতালেব বেপারীর পুত্র মো: কবির উদ্দিন মিয়া (৫৭), ৪৬। রাজৈর থানার সারিস্তাবাদ গ্রামের মৃত: দলিল উদ্দিন মোল্লার পুত্র দেওড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সূর্য মিয়া মোল্লা ওরফে মৌলভী নওশের আলী মোল্লা (৪৮) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।

ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক কাজী সাইদুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মিরাজ হোসেন ভাঙ্গার আলো’কে জানান, সোমবার সকাল ০৯:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ নং চান্দ্রা ইউনিয়নের সোনামুয়ী গ্রামের কয়ালবাড়ি জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। এরা সকলেই জামায়াত রাজনীতির সাথে জড়িত এবং রাত থেকেই উক্ত মসজিদে বসে সরকার বিরোধী নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল।

মামলা সূত্রে জানা যায়, আটককৃত সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (১৫)৩ ধারায় পদ্মা সেতু প্রকল্পের আওতায় ভাঙ্গা চৌরাস্তা পর্যন্ত ফোর লেন মহাসড়ক ও ভাঙ্গা চৌরাস্তাস্থ নির্মানাধিন ফ্লাইওভার এবং উক্ত প্রকল্পে নিয়োজিত বিদেশী নাগরিকদের ক্ষতিসহ উন্নয়ন কাজ ব্যহত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করার অপরাধে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য ১৮ জুন’২০১৮ সোমবার সকাল ০৯:৩০ টায় ভাঙ্গা থানা পুলিশের পক্ষে ৭৮১ নং জিডি মূলে ফরিদপুরের পুলিশ সুপার মো: জাকির হোসেন খান এবং এডিশনাল এসপি (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম এর নির্দেশে এসআই শামছুল হক সুমন, মো: নজরুল ইসলাম মুন্সি, শফিকুল হক, সিরাজুল ইসলাম, কনষ্টেবল মো: রব্বানী মোল্লা, মো: আল আমিন, আতাউর রহমান, দেলোয়ার হোসেন, ড্রাইভার টিটো মোল্লা ও ড্রাইভার সাজ্জাদ অভিযানে অংশ নেন।

দুপুর ১২:৩৫ টায় আটককৃতদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন থানার এসআই মো: শামছুল হক সুমন। মামলা নাম্বার ৩০/৩০৬।