আওয়ামীলীগের যাকাতের কাপড় বিতরণ

মোঃ শাহাদাৎ হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভা সহ ২৫টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ এবং স্থপতি নিলুফার জাফর উল্লাহ এম.পি ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার শাড়ি ও পানজাবি বিতরণ করেন।

প্রথমে চান্দ্রা ইউনিয়নের দাখিল মাদ্রাসায় যাকাত বিতরণ শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ কুদ্দুছ মাতুব্বর, সাধারণ সম্পাদক মিয়া এমরান হোসেন খোকা, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির খালাসী, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, চান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার সহিদুল হক চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য দীপক মজুমদার, আতিয়ার মাষ্টার প্রমূখ।