পৌর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ আবুল হাসেম শেখ এর বাসা সহ পাশের অপর একটি ফ্লাটে চুরি হয়েছে।
শুক্রবার ভোর রাতে সংঘবদ্ধ চোরের দল প্রতিটি বাসার দরজা ও জানালা ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে। নগদ টাকা, মোবাইল ফোনসহ দামী জিনিস পত্র চুরি করে নেয় চোরের দল। ডাঃ আবুল হাসেম শেখ জানায়, সেহেরীর খাবার খেয়ে নামাজের জন্য মসজিদে যাই আমরা। এই সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
উল্লেখ্য ইতিপুর্বে একই ভাবে হাসপাতালের কোয়ার্টার গুলোতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সকলেই।

