ফরিদপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় ফরিদপুরে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের লাঠির্চাজে পন্ড হয়েছে । আহত হয়েছে ১০জন । বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা বিএনপির ব্যানারে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে।
শহরের আলীপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে দিকে যাওয়ার সময় বাটা বাজারের সামনে পুলিশ তাদের গতি রোধ করে। এসময় পুলিশের সাথে ধাক্কা ধাক্কির একপর্যায়ে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে লাঠিচার্জ করে মিঠিলটি পন্ড করে দেয়।
বিএনপি নেতাদের দাবি লাঠিচার্জের সময় শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস, ছাত্রদল নেতা হেমায়েত হোসেনসহ ১০ নেতাকর্মী আহত হয়। পুলিশ মিছিল থেকে জেলা বিএনপি’র সদস্য সাব্বির আহমেদ কে গ্রেফতার করে। এ সময় মিছিলে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. হাফিজ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন ,সদস্য হাসানুর রহমান মৃধা সহ আরো অনেকে।

