ইত্তেফাক পত্রিকার মধুখালী উপজেলা সংবাদদাতা ফারুকের সহধর্মিণীর ইন্তেকাল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিদিন -৩১/০৭/২০২৫

দৈনিক ইত্তেফাকের ফরিদপুরের মধুখালী উপজেলা সংবাদদাতা মধুখালী পৌরসভার গোন্দারদিয়া নিবাসী সিনিয়র সংবাদিক শাহ মো. ফারুক হোসেনর সহধর্মিণী শিরিনা পারভীন বুধবার(৩০ জুলাই ২০২৫খ্রি.) সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি –রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী ও একমাত্র কন্যাসহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনীসহ বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন।
বুধবার বাদ আসর পৌর সভার গোন্দারদিয়া দারুস সালাম কওমী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে দৈনিক ইত্তেফাক পরিবার, ফরিদপুর প্রেসক্লাব, মধুখালী প্রেসক্লাব, ভাঙ্গা প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করছেন।