মধুখালী, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নারানপুর ও বসমসি গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মেগচামী ইউনিয়ন র্কাযালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসমসি গ্রামের নবিয়ালের ছেলে হামজা মেগচামী কমিউনিটি ক্লিনিক এ সেবা নিতে আসলে হাসপাতালের পাহারাদার সিদ্দিক বলেন হাসপাতাল বন্ধ। কিন্তু কিছু টাকা দিলে সে ওষধের ব্যবস্থা করে দিতে পারবেন। সরকারি ্ওষুধ নিতে হামজা টাকা দিতে রাজি না হলে এক র্পযায়ে তার সাথে কথা কাটাকাটি হয় । পরেরদিন বিকাল বেলা হামজাকে একা পেয়ে সি্িদ্দকের দুই ছেলে রব্বান ও মিলন সহ আরও কয়েকজন হামজাকে এলোপাতারি মারতে থাকে।
এতে হামজা অসুস্থ হয়ে মধুখালী হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে গ্রামের মুরব্বী এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্নয়ে সালীসে বসে। মঙ্গলবার সালীসের এক পর্যায়ে মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান হাচান আলী খান ও সালীসী বোর্ডের অনান্য সদস্য বিবাদী পক্ষকে দোষী সাব্বস্ত করে ১৭০০০ টাকা জরিমানা করা হয়। এ সালীস মনপূত না হওযায় মাহাবুবের নির্দেষে তার ছেলে বিল্লাল ধারালো অস্ত্র দিয়ে হামজার পিতা নবীয়ালের মাথায় আঘাত করলে তাকে হাসপাতালে নিয়ে যান। সেসময়ে দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে একাধিক ব্যক্তি আহত হয়। মধুখালী থানার এসআই মাহাবুব হোসেন ফোন পাওয়া মাত্রই ঘটনা স্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনা স্থল থেকে আসামী বিল্লালকে পুলিশ গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানায় মামলা করার পক্রিয়া চলছে। নবিয়াল শেখ সাংবাদিকদের জানান বিভিন্ন মহল থেকে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে যেন তারা থানায় মামলা দায়ের না করে। তাদের সাথে নাকি বড় বড় নেতার সম্পর্ক রয়েছে।

