ভাঙ্গায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন: বিওজেএ’র নিন্দা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক জনতা পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা চাঁদাবাজী মামলা করার প্রতিবাদে আলোচনা সভা ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক বৃন্দ।

বুধবার সকাল ১১ টায় ভাঙ্গা পৌর ভবনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। তাদেরকে অনৈতিকভাবে হয়রানী করা যাবে না। মানববন্ধনে অনতি বিলম্বে হয়রানী মূলক মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর মেইল সম্পাদক রফিকুজ্জামান, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব (একাংশের) সভাপতি হাজী আঃ মান্নান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অজয় দাশ, দৈনিক একুশের বানী সহ-সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিনিধি জাকির মুন্সি, দৈনিক মানব জমিন প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক নবচেতনা ও সৃস্টি টিভি প্রতিনিধি মাসুম আল ইসলাম প্রমূখ।

সাংবাদিক নেতারা অনতি বিলম্বে রবিউল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মামলা প্রত্যাহার না হলে আগামীতে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সকল সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেওয়া হবে।

এসময় মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র সাংবাদিক খালেদুর রহমান, বিওজেএ ভাঙ্গা উপজেলা কমিটির আহব্বায়ক সালমান মোল্লা, গাই টিভি প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি মাসুম অর রশিদ, আমাদের নতুন সময় প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মাহামুদুল হাসান, দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি সোহাগ মুন্সি, ডেইলী অবজারভার প্রতিনিধি মাহমুদুর রহমান তুরান, নিউজ ফরিদপুর সম্পাদক হাফিজুর মোল্লা, সাপ্তাহিক ভাঙ্গার খবর সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।

উল্লেখ্য দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাব (একাংশের) সভাপতি হাজী আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনটির সঞ্চালনা করেন দৈনিক মানব জমিন প্রতিনিধি মনিরুজ্জামান মনির।