
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৯/০১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রাম থেকে বুধবার দিবাগত রাতে ডাক্তারের বাড়ী থেকে তার কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা ডাক্তার জালাল উদ্দিন খলিফা অনেক দিন আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।
বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠার দরজার পাশ থেকে ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Home
- ইউনিয়ন সংবাদ
- নাছিরাবাদ
- ভাঙ্গায় ডাক্তারের বাড়ী থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

