ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। দলীয় মনোনয়ন পাওয়ার পর এ আসনের আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। কাজী জাফরউল্লাহ মনোনয়ন নিয়েই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে ফিরে আসেন।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানান, ফরিদপুর-৪ আসনে কাজী জাফরউল্লাহ মনোনয়ন পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাকে নিয়ে আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনবোই।

