ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আদালতের আদেশ অমান্য করে অসহায় এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, পৌরসদরের দাড়িয়ার মাঠ এলাকার ৩৮ নং চন্ডিদাসদী মৌজার ৩৫৯২ দাগের ২৬ শতাংশ জমি একই এলাকার ভ’মি দস্যু মৃত: শেখ কলমের বড় পুত্র শেখ ওবায়দুর ও তার ভগ্নিপতি আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের ছরা মাতুব্বরের পুত্র গুঞ্জর মাতুব্বর ও তার দোসররা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক মৃত: বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ মাতুব্বরের জমি দখল করে নেয়।
বিষয়টি জানতে পেরে অসহায় বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ মাতুব্বরের বড় পুত্র মো: কামরুল ইসলাম আদালতের শরনাপন্ন হন। আদালত তার আবেদনের প্রেক্ষিতে ঐ জমিতে স্থায়ী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারী করেন। কিন্তু ভ’মি দস্যুরা ১৪৪ ধারা অমান্য করে রাতের আঁধারে ঐ জমিতে ঘর নির্মান করে বেড়া দেয়। ভ’মি দস্যুদের এহেন অপকর্ম কামরুল ইসলাম পুনরায় আদালতকে অবহিত করেন। ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১৪৪ ধারা অমান্য করে ঘর উত্তোলনের বিষয়টি স্বরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে ভাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ি থানা পুলিশের এএসআই মো: রফিকুল ইসলাম (পিপিএম) ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান এবং উক্ত জমিতে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন।
এলাকাবাসী জানায়, ঐ চক্রটি ইতিপূর্বে পেশী শক্তির জোরে ও জাল-জালিয়াতী করে ৩৮ নং চন্ডিদাসদী মৌজার একাধিক অসহায় পরিবারের জমি ও বাড়ীঘর দখলপূর্বক অন্যত্র বিক্রি করে দেয়। ভ’ক্তভোগিরা চক্রটির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।
এ বিষয়ে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মো: কামরুল ইসলাম পিবিএ প্রতিনিধিকে জানান, ভ’মি দস্যুরা সংঘবদ্ধ একটি চক্র। তারা আমাকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকিসহ মিথ্যা মামলায় হয়রানি করার হুঙ্কার দিচ্ছে। ফলে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভ’গছি। তিনি ভ’মি দস্যুদের কবল থেকে তার বে-দখলীয় জমি পূনরুদ্ধারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

