ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। রবিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো মোট ২৪ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি ৫৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর করোনা পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের বাড়িঘর ও আশপাশের এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে পৌর এলাকার ৪ জন, ঘারুয়ায় ২ জন, চুমুরদীতে ১ জন, আলগীতে ১ জন এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নে ২ জন। তিনি ভাঙ্গাবাসিকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য ভাঙ্গায় এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

