
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-০৪/০৬/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুসকুন্নী গ্ৰামে আদালতের নির্দেশ ১৪৪ ধারা ভঙ্গ করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আদালতের নির্দেশে ১৪৪ ধারা কাগজ নিয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা জারি করে নির্মাণের কাজ বন্ধ রাখা সহ আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখার জন্য উভয়পক্ষকে নির্দেশ দিয়েছেন। কিন্তু বিবাদী হান্নান মাতুব্বর আদালতের নির্দেশনা ১৪৪ ধারা ভঙ্গ করে পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিষয়টি নিয়ে জায়গায় মালিক লাভলু মাতুব্বর বলেন, এই তফসিল ভুক্ত সম্পত্তিটি আমাদের বাড়ির আমার বাপ দাদার সম্পত্তি। এই জায়গা থেকে হান্নান মাতুব্বর ১৩ শতাংশ জমি দলিল মুলে আমার চাচা ও এক ফুফুর নিকট থেকে ক্রয় করে। কিন্তু হান্নান মাতুব্বর মুলত ১০ শতাংশ জমি পাবে। সে বাকি ৩ শতাংশ জোর পুর্বক দখল করে পাকা ঘর নির্মাণ করিতেছে। আমি বাধা দিলে আমাকে সহ আমার স্ত্রী সুরভি আমার কন্যা আমেনাকে মারধর করে বিবাদী সহ তার লোকজন। বর্তমানে হান্নান মাতুব্বর সহ তার লোকজনের অত্যাচার ও নির্যাতনের কারণে আমি পালিয়ে বেড়াচ্ছি। তাদের এলাকায় প্রভাবশালী এবং তারা লাঠিয়াল বাহিনী থাকায় তাদের সামনে কথা বললেই আমি ও আমার পরিবারের সদস্যদের হামলার শিকার হতে হয়। আমি আদালতে ১৪৪ ধারা মামলা করলেও বিবাদী হান্নান মাতুব্বর জোর পুর্বক জায়গা দখল করে পাকা ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা ও সে মানছে না। আমার জায়গাটি দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয় বিবাদী মোঃ হান্নান মাতুব্বর বলেন, আমি ১৩ শতাংশ জমি ক্রয় করেছি এবং সেই পরিমাণ জায়গায় উপর ঘর তুলতেছি। সে যদি মাপে এবং আদালতে জমি পায়। তখন আমি জমি ছেড়ে দিব।
এ বিষয় ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এস আই) সিরাজ জানান, বাদী লাভলু মাতুব্বর আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত বিবাদী মোঃ হান্নান মাতুব্বরের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেছেন। তপসিল, ভাঙ্গা উপজেলার ৩০ নং মহেশ্বরদী মৌজার বি,এস খতিয়ান ৮৭৬ নং ১৮৬৭ দাগে মোট জমি ৫৩ শতাংশ। তার মধ্যে ১৩.৫০ শতাংশ বাড়ি জায়গা।

