
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০১/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫ এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা ইন্টারচেঞ্জ এড়িয়ার ঢাকাগামী সার্ভিস লেনের পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫ এর ভাঙ্গা শাখার সাবেক সভাপতি আইয়ুব মাতুব্বর। আলোচনা সভায় ১৮৮৬ সালে আমেরিকায় শ্রমিকদের ন্যায্য দাবি ৮ ঘন্টা কর্মের জন্য নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া করা হয়। এরপর একটি র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫ এর ভাঙ্গা অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক ফরহাদ মতুব্বর, কদর আলী মাতুব্বর, মজিবর মুন্সী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের র্যালি ও আলোচনা সভা

