
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বগাইল টোল প্লাজা সংলগ্ন এলাকায় শনিবার (১৬ মে) ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। তারা পিতা পুত্র নিজেরাই একটি ট্রাক চালিয়ে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের চাকা পাংচার হলে মেরামতের জন্য কাজ করতে ছিল তারা।
নিহতরা হলো ট্রাক চালক পুত্র ইয়াকুব আলী (২৬) এবং তার বাবা ট্রাকের হেলপার ইউসুফ আলী (৫০)। তাদের বাড়ি যশোর জেলার রুপদিয়া এলাকায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাদের ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় রাস্তার পাশে থামিয়ে মেরামতের কাজ করছিল। তারা দুজন ট্রাক থেকে একপাশে আসা মাত্রই অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনেরই দেহ সড়কের উপর ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে আমরা তাদের দুইজনের লাশ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ রমজান সিকদার

