
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২০/০১/২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জেলার এমপি প্রার্থীদের অংশগ্রহণে কর্মী মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দিনব্যাপী চলা অনুষ্ঠানে যোগ দেন ফরিদপুর , মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়াতপুর জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ও নেতাকর্মীরা। মোটিভেশন প্রোগ্রামে বক্তারা উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্ট ও পর্যবেক্ষক গন সুশৃংখল ভাবে দায়িত্ব পালন করতে করনীয় দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়াতপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জালালুউদ্দিন আহমেদ। ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী শায়খুল হাদীস মাওলানা আকরাম আলী, ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মিজানুর রহমান, মাদারীপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হানজালা, গোপালগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ ইসরাইল, মাদারীপুর জেলা সহ-সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার, গোপালগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের
সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল প্রমুখ। মোটিভেশন প্রোগ্রাম শেষে এসব জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

