
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৭/২০২৫
ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ সংলগ্ন এলাকার প্রানী সম্পদ গবেষণা কেন্দ্রের সামনে রোববার বিকেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এসময় হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙে সেখানে বাসটি আটকে যায়। এতে করে অল্পের জন্য বাসটি পানি ভর্তি খাদে পড়া থেকে রক্ষা পেয়ে বেঁচে যায় অনেক প্রান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা সকল যাত্রী আহত হয় গুরুতর আহত হয় ১০ জন। এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলো, গুরুতর আহতরা হলো, লিয়ন আহমেদ (২৪), সোহাগ (৩৫), আল মামুন (১৯), মিঠুন (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, পুর্বাশা পরিবহন ঢাকা থেকে যাত্রী বোঝাই করে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পাড় হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের ও বাসটি উদ্ধার করে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে। আহত-১০

