ভাঙ্গায় থ্রী হুইলারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০৭/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া-মুনসুরাবাদ ফিডার সড়কের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যাটারি চালিত থ্রী হুইলারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ(২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ই জুলাই) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে হামিরদী ইউনিয়নের ছোট মুসকুরনী গ্রামের আজিজুল মোল্লার ছেলে এবং পুকুরিয়া বাসস্ট্যান্ডের একজন কাঁচামাল ব্যবসায়ী।
এর আগে রোববার( ৬ ই জুলাই ) রাত দশটার দিকে পুকুরিয়া বাজারে কাচামালের ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের সামনে তার মোটরসাইকেলের সাথে থ্রী হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাতুব্বর জানান, পিতা পুত্র মিলে পুকুরিয়া বাসস্ট্যান্ডে কাঁচামালের ব্যবসা করত। ব্যবসা শেষে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আব্দুল্লাহ গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।