
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৭/০৯/২০২৫ ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা বিএনপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রোববার সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ ফ্লাইওভারের নিচে উক্ত কর্মসূচি পালিত হয়। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি হাজী ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার যে দুটি ইউনিয়নকে কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে ফরিদপুর-৪ এর সীমানা অটুট রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের মডেল ভাঙ্গা উপজেলার অঙ্গ ছেদ করে শান্ত পরিবেশকে অশান্ত না করারও জোর দাবি জানানো হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং ও বিটু মুন্সী , প্রচার সম্পাদক মির্জা ইমরান সহ কৃষকদল, যুবদলের নেতাকর্মীরা প্রমুখ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও অবস্থান কর্মসূচি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল হতেই ইন্টারচেঞ্জ ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছে। সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

