পুরুষ মানুষের চোখের জল নিতান্ত দুষ্প্রাপ

..আপনি বিয়ে করেন নি??
… না স্যার।
.. কেন?

বাবা যখন মারা যায়, আমার তখন সাত টা ছোট ভাই বোন। ওদের তো কেউ ছিল না। কাজ কাম করে ওদের মানুষ করেছি। ওদের বড় করতে যেয়ে বিয়ে করার টাইম চলে গেছে।

দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আপনি একা কেন? ওরা কেউ আসে নি?

.. মেঝ বোনডা আইছিল ছার। চলে গেছে।

— আসলে তার মেঝ বোনটাই এসেছিল। তারপর অনেক টা ফেলে রেখে গেছে। পেটের ব্যাথা কমেনি। ওষুধ ওয়ার্ড থেকে আপতত ব্যবস্থা করেছি। আগামীকাল সমাজ কল্যানে পাঠাবো। কেউ আসে না বা খোঁজ নেয় না? মনে করিয়ে দিলে পাথরের মত চোখটা প্রথমে লাল হয়ে গেল, পরে ভিজে গেল।

পুরুষ মানুষের চোখের জল নিতান্ত দুষ্প্রাপ। তার উপর এই নি:সঙ্গ মানুষটি জীবনের এতগুলো অসম যুদ্ধ শেষ করে শেষ বেলায় এভাবে কাঁদবে, খুবই বেমানান।
.
বড় ভাইগুলো এমন হয়, নাকি এমন মানুষগুলো বড় ভাই হয়, এইটা আমার কাছে আজও একটা ধাঁধা। আমার মনে হয় বড় ভাই একটা পদের নাম। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে এই পদে অভিনয় করতে হয়। কারো কারো ভাগের স্ক্রিপ্ট নির্মম হয়ে যায়। শেষ জীবনটা কাটে নির্মমতা আর নি:সঙ্গতায় ।

-Dr.Abdur Rob