
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা( ফরিদপুর) সংবাদদাতা-১৬/০৭/২০২৫
জাতীয় নাগরিক কমিটি(এনসিপি) নেতৃবৃন্দের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ করেছে নাগরিক কমিটির ভাংগা উপজেলার নেতাকর্মীরা। বুধবার বিকেল সাড়ে চারটা থেকে খুলনা-ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করে রেখেছে। নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় দুই দিকে শত শত গাড়ি আটকা পড়ে। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভাঙ্গা উপজেলা নাগরিক কমিটির সমন্বয়ক মোঃ আশরাফ হোসেন জানান, গোপালগঞ্জে নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আমরা ভাঙ্গায় সড়ক অবরোধ করেছি।গোপালগঞ্জ থেকে যতক্ষণ পর্যন্ত না নেতাকর্মীরা নিরাপদে ফিরে ভাঙ্গা অতিক্রম করবে ততক্ষণ পর্যন্তই সড়ক অবরোধ চলবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বিকেল চারটা থেকে নাগরিক কমিটির উদ্যোগে ভাঙ্গার নেতাকর্মীরা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে অবরোধ করে রেখেছে। অবরোধের কারণে সব ধরনের যানবাহন দুই পাশে জড়ো হয়ে গেছে। বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্স গাড়ী গুলো পাড় করে দেওয়া হচ্ছে।
ভাঙ্গা লোকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছি। এখনও পর্যন্ত শান্তি পুর্ন রয়েছে তাদের কর্মসূচি। আমরা চেষ্টা করছি আটকে থাকা যানবাহন চলাচল শুরু করতে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- গোপালগঞ্জে নাগরিক কমিটির উপর হামলার প্রতিবাদে ভাঙ্গায় সড়ক অবরোধ

