
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর)সংবাদদাতা -০৪/০৯/২০২৬
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বাংলাদেশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় তাকে ফরিদপুর-৪ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার অপেক্ষায়।
বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় তার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়নের বিষয়টি স্বল্প সময়ের মধ্যে দাপ্তরিক চিঠিতে প্রকাশিত হবে বলে জানা গেছে।
এদিকে, শহিদুল ইসলাম বাবুলকে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় ফরিদপুর-৪(ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন) আসনের সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ফরিদপুর-৪ আসনের জনগণ আশা প্রকাশ করেন, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জননেতা শহিদুল ইসলাম বাবুল এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয়গুলো জাতীয় সংসদে আরও জোরালোভাবে তুলে ধরবেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা জানান, আমাদের এমপি মহোদয়কে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আশা করি তিনি তা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করবেন। এমনিতেই এমপি মহোদয় উন্নয়ন পাগল। এলাকার উন্নয়নে সে সর্বদা কাজ করে যাচ্ছেন।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী বলেন, তার এই পাওয়া আমাদের জন্য গর্বের। আমি আশাকরি আগামীতে সে তার কর্ম দক্ষতার বলে আরো উপরে উঠবেন।
তার নতুন দায়িত্বে সর্বাত্মক সফলতা কামনা করে ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন।

