বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বোয়ালমারীতে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে লড়াই শুরু করলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম মারিয়া হক।
বুুুধবার সন্ধ্যায় বোয়ালমারী পৌর এলাকায় ওয়াবদা মোড়ে খাবার হোটেল, কলেজ ক্যাফেতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালান। এ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশে খাবার বিক্রি ও পচা বাসি খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ৬ জন মোটর সাইকেল চালককে হেলমেট না পরা, মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটর যান আইন ১৩৮ ও ১৩৭ ধারায় মোট ১ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।

