বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি না মানায় ৫ ব্যবসায়িকে জরিমানা

বোয়ালমারী, (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ৫ ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্তু বোয়ালমারী পৌর বাজার ও উপজেলার একটি বেকারিতে অভিযান চালিয়ে মোট পাঁচ জনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডবিধি ২০১৮ এর ৩২(১)/৪৮, ২৯/৪৬, ১৮৬০ এর ১৮৮ ধারায় পৌর বাজারের লিটু রায়, প্রমল সরকারসহ চার জনকে ১ হাজার ৯০০ টাকা ও বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের বাইজিদ বেকারিকে ওজনে কম দেওয়ায় দণ্ডবিধি ২০১৮, ২৫ (১)/৪১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। তিনি নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ইউএনও সকল ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারের জন্য সতেচন করেন।