ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ডাকাতির প্রস্তুুতিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস থেকে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কুটিখালী গ্রামের আলী আক্কাসের দুই ছেলে কালাম শেখ (৩০) ইলিয়াস শেখ (২৮) ও একই গ্রামের মৃত: হাসমত আলী সিকদারের ছেলে বাবুল শিকদার (৪০), গাজীপুর জেলার টঙ্গি থানার এরশাদ নগর বস্তীর নবীন হোসেনের ছেলে আশিক বোরহান (২০), রংপুর জেলার পীরগঞ্জ থানার মকিমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম (৩৫), খুলনা জেলার লবনচোরা থানার মোল্লাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে জীহাদ মোল্লা (২৫) ও একই জেলার খান জাহান আলী থানার গিলাতলা গ্রামের আমজাদ শেখের ছেলে ফরহাদ শেখ (২৫).
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, সোমবার দিবাগত রাত পৌনে দুইটায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন ঢাকা মেট্রো ব -১৫-৬২০১ নং গাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে সন্দেহজনক লোক রয়েছে যারা ডাকাত হতে পারে। এমন গোপন সংবাদের ভিওিতে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করে ভাটিয়াপাড়া গিয়ে আমার নেতৃত্বে ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে ওই গাড়ীতে তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করে কাশিয়ানী থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, এই চক্রটি আন্ত:জেলা ডাকাত দলের সদস্য তারা বিগতদিনে রাত্রী কালিন যাত্রীবাহী বাসে একেরর পর এক ডাকাতি করে আসছিল।

