সালথায় পানিবন্দী মানুষের পাঁশে দাঁড়ালেন ইউএনও

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সালথা উপ‌জেলায় মাননীয় প্রাধানমন্ত্রীর পক্ষ থে‌কে পা‌নিব‌ন্দি ও চলমান বন্যায় ক্ষ‌তিগ্রস্থ্য প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ পৌ‌ঁছে দি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার। সোমবার সকাল ১১ টায় উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের বন্যা কব‌লিত বি‌ভিন্ন এলাকায় ১০ কে‌জি ক‌রে চাল ১০০ প‌রিবা‌রের মা‌ঝে বিতরণ করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ মোঃ শাখায়াত হো‌সেন, রামকান্তপুর ইউনিয়‌ন চেয়ারম্যান আশরাফ আলী‌ লিটু, ইউ‌পি স‌চিব আব্দুস সোবহান, উপ‌জেলা প্রশাস‌নের অ‌ফিস সহকা‌রি মোঃ র‌ফিকুল ইসলাম প্রমূখ।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এসময় ব‌লেন, সালথা উপ‌জেলায় বন্যার প্র‌কোপ কম থাক‌লেও অ‌তি বৃ‌ষ্টির কার‌নে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরী হ‌য়ে‌ছে। এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় ‌বেশ কিছু প‌রিবার পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়েছে। উপ‌জেলা প্রশাসন ও ইউনিয়ন প‌রিষ‌দ সম‌ন্বয়ে পা‌নিব‌ন্দি প‌রিবারগু‌লোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে খাদ্য সহায়তা বা‌ড়ি বা‌ড়ি গিয়ে পৌ‌ঁছে দেওয়া হ‌য়ে‌ছে।

সালথা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্র‌মে জলাবদ্ধতার শিকার অন্য প‌রিবা‌রগু‌লোর কা‌ছেও এইরুপ খাদ্য সহায়তা পৌ‌ঁছে দেওয়া হ‌বে।