সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে রবিউল ওরফে কালা মোল্যা (২৮) নামে এক যুবককে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। কালা মোল্যা ফুলবাড়িয়া গ্রামের বকুল মোল্যার ছেলে। এছাড়াও মঙ্গলবার ভোর রাতে এনায়েত হোসেন (৪৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এনায়েত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত মনি মাতুব্বারের ছেলে।
এব্যাপারে সালথা থানার এস.আই আতিয়ার রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জাহাঙ্গীর ও এস.আই আ: ছালামসহ একটি পুলিশ টিম পৃথকভাবে অভিযান চালিয়ে কালা মোল্যা ও এনায়েতকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত এনায়েত ও কালা মোল্যাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

