মালীগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত: ১ আহত: ৩

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার মালীগ্রাম এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেলের অপর ৩ আরোহী শিশুটির মা, বাবা ও ছোট ভাই আহত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নুর মোহাম্মাদ নড়াইলের নড়াগাথী থানার মোলখানা গ্রামের আজিজুর রহমানের পুত্র।

হাইওয়ে পুলিশ জানায়, মোটর সাইকেলের ৪জন আরোহী মাওয়া থেকে নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছিল। পেছন দিক থেকে আসা অজ্ঞাত বালু ভর্তি একটি ড্রাম ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল চালক ও অপর আরোহীরা ছিটকে পড়ে। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। চালককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, শিশুটির মরদেহ এবং রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। অজ্ঞাত ড্রাম ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।