ষ্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ১৭ মার্চ’ ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিবসগুলি যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

