

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৫/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় রবিবার সকালে তিন দিনব্যাপী ভুমি মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। মেলা উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
মেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় ভাঙ্গায় ভূমি মেলা ২০২৫ তিন দিনব্যাপী চলবে।
ভাঙ্গা উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া’র সভাপতিত্বে
মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হাসান উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী , উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমিক কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ প্রমুখ ।
মেলার উদ্বোধনী বক্তব্যে ভূমি সেবাগ্রহীতাদের উদ্দেশ্য ই-নামজারি, খতিয়ান সংশোধনী, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাস জমি বন্দোবস্ত সহ বিভিন্ন ভূমি সেবার বিষয়ে আলোচনা হয় ।
সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে সকল ধরনের সেবা অটোমোশনের মধ্য নিয়ে গেছে। জনগণ চাইলে নিজের ঘরে বসে নিজেই করতে পারবে। আপনার আবেদন কি অবস্থায় আছে আপনার জমি কি অবস্থায় আছে জানতে পারবেন।

