ফরিদপুর প্রতিনিধি: জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের আয়োজনে সরকারী ও বেসরকারী ব্যবস্থপনায় পবিত্র হজ্বে গমনেইচ্ছুকদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ জুন শনিবার স্থানীয় কবি জসিমউদ্দীন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শামছুল আলম। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর সিভিল সার্জন অফিসের ডাঃ রাবেয়া বিলকিস,ফরিদপুর শামসুল আলম মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ, চরকমলাপুর মাদ্রাসার মহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ শাহাবউদ্দীন। অনুষ্ঠানে হজে গমনেইচ্ছুকদের হজে যাত্রা পথে বিমানে, মক্কায়, মদিনায় করনীয় ও হজ পালনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

