ষ্টাফ রিপোর্টার: দীর্ঘ ১ বছর ১ মাস কারাভোগের পর হাইকোর্টের জামিনে ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্ত হলেন ভাঙ্গা উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান মোল্লা।
১৬ ফেব্রুয়ারি’২০২০ রবিবার কারাগার থেকে বেরিয়ে ফরিদপুরে রাত্রিযাপন করেন লুৎফর। অদ্য বিকাল ৫ টায় স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে পুখুরিয়া বাসষ্ট্যান্ড থেকে ফুলেল শুভেচ্ছা জানান। অতপর নেতাকর্মীদের বিশাল মটর শোভাযাত্রা, শ্লোগান ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে কাপুড়িয়া সদরদী গ্রামে তার নিজ বাড়ীতে আসেন। তিনি প্রথমেই তার গর্ভধারীনী “মা” এর সাথে দেখা করেন। এসময় মা ও নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে কেঁদে ফেলেন তিনি।
উল্লেখ্য সাবেক এই ছাত্রলীগ সভাপতি গত ১৪ জানুয়ারি’২০১৯ তারিখে ভাঙ্গা বাজার থেকে গ্রেফতার হন।

