
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০৫/২০২৫
শুক্রবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি ভাঙ্গা জংশনে লাইনচ্যুত হওয়ার পদ্মা সেতু হয়ে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তি পড়ে এই রুটের চলাচলকারী ট্রেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ খুলনা ও পাকশি থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে। দুর্ঘটনার ১২ ঘন্টা পর শনিবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশনে লাইনচ্যুত হওয়ার পর তা আজ শনিবার ভোরে উদ্ধার করা হয়। এরপর সকালে দুর্ঘটনা কবলিত জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাঁথা ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ভাঙ্গা রেল জংশন অতিক্রম করেছে।
ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে করা হয়। কিছু যায়ী রাতেই সড়ক পথে তাদের গন্তব্যে রওনা দেয়। শনিবার সকাল হতেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে রেলের পাকশী বিভাগীয় কর্মকর্তা হাচিনা খাতুন জানান শুক্রবার রাত থেকে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে দুটি ক্রেন এনে লাইন সচল করেছি। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগনাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ১২ ঘন্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

