ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামের কৃষক কালাম মাতুব্বর(৫৫) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে ঐ গ্ৰামের হারেজ মাতুব্বরের ছেলে। মঙ্গলবার(৫ই আগস্ট ) দুপুরে পাট জাঁক দিতে বাড়ির পাশের পুকুরে গেলে তাকে সাপে দংশন করে।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য কাঞ্চন মাতুব্বর জানায়, পাট জাঁক দেওয়ার সময় তাকে সাপে দংশন করে। তারপর বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। সন্ধ্যায় বেশী অসুস্থ বোধ করলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসায় একটু সুস্থ বোধ করলে সে বাড়ি চলে আসেন। বুধবার ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।