
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৮/২০২৫
জুলাই-২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাঙ্গা উপজেলা প্রশাসন, সমন্বয়ক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া গ্ৰামে আব্দুল আহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ২০২৪ সালের জুলাই মাসের ১৯ তারিখে পুলিশের গুলিতে নিহত হওয়া ৪ বছর বয়সী শিশু আব্দুল আহাদ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে তার বাবা-মায়ের সাথে একটি বহুতল ভবনের ৮ তলায় বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় গুলিতে নিহত হয়। তারপর থেকেই আব্দুল আহাদ শহীদ “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচিত পায়। তার বাবার নাম আবুল হাসান এবং মায়ের নাম সুমি আক্তার।
আজ ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সর্বকনিষ্ঠ জুলাই যোদ্ধা আব্দুল আহাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, ভাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, উপজেলা নির্বাচন অফিসার হাসান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় জুলাই-২৪ গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদের কবরে শ্রদ্ধাঞ্জলি

