ভাঙ্গায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় আজ ০৭ নভেম্বর’২০২০ রোজ শনিবার ভাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অফিস এবং স্থানীয় সমবায়ীদের উদ্যেগে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হবে।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম রসুল উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুর রহমান খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সবুজ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুর এর কম্পিউটার প্রশিক্ষক রফিকুজ্জামান।