ষ্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস যথা সময়ে উদযাপন করা হচ্ছেনা। ২ নভেম্বর’২০১৯ সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করার কথা থাকলেও তা না হয়ে দুপুর ২:৩০ টায় শুরু হবে।
উপজেলা সমবায় অফিসার মো: মাকসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ এর বরাত দিয়ে সমবায় অফিসার জানান, ২ নভেম্বর’২০১৯ শনিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবার কারনে অনুষ্ঠানটির সময় সূচীতে এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে দাওয়াতপত্র বিলি ও অনুষ্ঠানের সময় পরিবর্তন করার বিষয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করছেন স্থানীয় সুশীল সমাজ।
উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) কে প্রধান অতিথি এবং ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান-কে বিশেষ অতিথি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মর্মে দাওয়াতপত্রে উল্লেখ করা হয়।

