ষ্টাফ রিপোর্টার: ২ নভেম্বর’২০১৯ শনিবার ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ৪৮ তম জাতীয় সমবায় দিবস। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এবং ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ।
৪৮ তম জাতীয় সমবায় দিবসের গৃহীত কর্মসূচিতে সকল সমবায়ীদের সবান্ধব উপস্থিত ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা সমবায় অফিসার মো: মাকসুদ হোসেন।

