ভাঙ্গায় ইমাম মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আজ রোববার সকাল ৯ টায় পৌর এলাকার মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গনে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া কওমী মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

“ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ” ভাঙ্গা শাখার আয়োজনে এবং মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট, ইউ.কে এর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাদানীনগর মাদ্রাসার পরিচালক মাওলানা আহম্মাদ মাসরুর। এসময় মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণে সহায়তা করেন।

মাওলানা শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংগঠনটির পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ২ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ ৩০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।