ফরিদপুরে অসহায় বেদে পরিবারের মাঝে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসের কারণে জরুরি খাদ্য সঙ্কট মোকাবিলায় পুলিশের উপ-মহা পরিদর্শক (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান (বিপিএম, পিপিএম) এর পক্ষ থেকে ৪৭ বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় উপজেলার মালীগ্রাম বাজারের কলাতলায় ও সুয়াদি ব্রীজ সংলগ্ন এলাকায় বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম সেবা)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ওসি শফিকুর রহমান জানান, সুয়াদী ব্রীজ সংলগ্ন এলাকায় বেদে সম্প্রদায়ের ৩০ পরিবার এবং মালীগ্রামের কলাতলায় ১৭ পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ছোলা, এক কেজি তেল, এক কেজি চিনিসহ খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করা হয়।

এবিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম সেবা) ভাঙ্গার আলো প্রতিনিধিকে জানান, পুলিশের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে।