ফরিদপুরের তালমা কৃত্রিম প্রজনন কেন্দ্রের আসলাম এর দূর্ণীতি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের তালমায় কৃত্রিম প্রজনন কেন্দ্রের তৃতীয় শ্রেণীর কর্মচারি আসলাম এখন শত কোটি টাকার মালিক ! তার বিরুদ্ধে দূর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয়ের অভিযোগ উঠেছে। তার বাড়ি ফরিদপুর শহরতলীর ইশান গোপালপুরে।

অভিযোগ রয়েছে যে, অফিসে নানান দূর্নীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি অল্পদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। ইশান গোপালপুর এলাকার সাধারণ জনগণের ভাষ্য মতে, তার চাকরির বয়স মাত্র ১০ থেকে ১২ বছর। তাহলে এত অল্প সময়ে শত কোটি টাকার মালিক কিভাবে হলেন?

সরেজমিনে অফিসে তার অনিয়ম ও দূর্নীতির খবর তদন্তে গেলে জানা যায়, তার ফরিদপুর হাউজিং এ ২টি প্লট, ইশান গোপালপুর বাজারে ২টি জমি, তার বাড়ির পাশে ৩০ শতক জমি। দয়রামপুর মৌজায় কিনেছেন ২০ শতক জমি।

নাম প্রকাশে অনিচ্ছুক তালমা কৃত্রিম প্রজনন কেন্দ্রের একজন কর্মচারি বলেন, অফিসের কিছু অসাধু কর্মচারি মিলে পুকুরের মাছ চুরি, গরু অসুস্থ বলে বাইরে বিক্রি, ঔষধ এবং ঘাস বিক্রি করাসহ দুধ বিক্রিতে ব্যাপক অনিয়ম করে অঢেল টাকা পয়সা কামিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মোঃ আসলাম এর বক্তব্য নেবার জন্য বার বার তার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।