ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি ধর্ষন মামলা নেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়েছে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেনে। আসামী পক্ষের লোকজন সেজে তার বিরুদ্ধে পুলিশের উর্দ্ধতন মহলে অভিযোগ দায়ের করেছে একটি মহল। ধর্ষন মামলার আসামীর পিতা মাহমুদুল হাসানের নাম দিয়ে আবার বেনামে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে মিথ্যে অভিযোগ দায়ের করে তারা। বিষয়টি নিয়ে থানা পুলিশ, মামলার বাদী ও আসামীরা সকলেই পড়েছে বিপাকে। পাশাপাশি ধর্ষিতা তার সঠিক বিচার থেকে বঞ্চিত হওয়ার শংঙ্কাও বিদ্যমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানায়, গত ২২ মে গভীর রাতে কাপুরিয়া সদরদী গ্রামে হেলিপোর্ট এলাকায় রানা নামের এক যুবক একই এলাকার সম্পা নামের একজন কাজের মেয়ে সাথে ধর্ষনের অভিযোগ উঠে। এনিয়ে ২৩ মে ভাঙ্গা থানায় একটি ধর্ষন মামলা রুজু হয়। মামলার পর মেয়েটিকে আমরা ডাক্তারি পরীক্ষাসহ সেভ হোমে রেখে আসি। মামলার আসামীকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ ছাপা হয়।
সম্প্রতি একটি কুচক্রি মহল মামলার আসামীর পিতা মাহামুদুল হাসানের নামে ও বেনামে পুলিশের উর্দ্ধতন মহল সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে। কুচক্রি মহলের কারনে ধর্ষিতা ন্যায্য বিচার হতে বঞ্চিত হতে পারে। কুচক্রি মহলটির উদ্দেশ্যও আমাদের কাছে পরিস্কার নয়। তারা আবার মাদকের সাথে পুলিশ জড়িত এমন সংবাদ দিয়ে অপপ্রচারও চালাচ্ছে।
মামলার আসামীর পিতা মাহামুদুল হাসান বলেন, আমার সন্তান যদি অপরাধ করে থাকে তবে তার বিচার হোক। তবে আমার নাম দিয়ে পুলিশের উর্দ্ধতন মহলসহ বিভিন্ন দপ্তরে মিথ্যে অভিযোগ যারা দায়ের করেছে তাদের শাস্তি দাবি করছি। আমার সন্তানের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে পুলিশ তদন্ত করে তার সঠিক বিচার করবে। অতি উৎসাহি বা কুচক্রি মহলের থাবায় যেন কেউ ক্ষতিগ্রস্থ্য না হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, মামলাটিকে ক্ষতিগ্রস্থ্য করতে ও পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি মহল এই অপপ্রচার করছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেনের ভাঙ্গা থানায় সার্ভিস বুকে অনেক সাফল্যর সুনাম রয়েছে। অনেক স্পর্শকাতর মামলার সুরাহা তিনি করে প্রশাসনের কাছ থেকে পুর¯ৃ‹ত হয়েছেন। সে ভাঙ্গার চাঞ্চল্যকর বিকাশ হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতার, কেরামত হত্যা মামলার ঘটনার সঠিক রহস্য উৎঘাটন, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন এর বাড়ী ডাকাতির ঘটনায় হত্যাকান্ডের প্রকৃত রহস্য উৎঘাটন, রিপন হত্যা মামলা, স¤্রাট হত্যা মামলাসহ নুরুল্লাগঞ্জে একাধিক ডাকাতির ঘটনায় ডাকাত আটক, মোবাইল ফোনের প্রতারক নিমুর্ল করাসহ প্রশাসনিক কাজে বেশ দক্ষতার পরিচয় দেন তিনি।

