ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: শুক্রবার রাতে উপজেলার জাহানপুর গ্রাম থেকে লামিয়া আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের মীর আছাদুজ্জামানের মেয়ে।
জানা যায়, রাতে লামিয়া খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে তার স্বজনরা ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।
এ বিষয়ে ওসি মো. শফিকুর রহমান জানান, লামিয়া স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করতো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, লামিয়া তার বাবার সঙ্গে অভিমান করে রাতে কোন একসময় আত্মহত্যা করে।

